ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশের সংবিধান সংশোধনের মাধ্যমেই এই সনদ বাস্তবায়ন করা হবে। শনিবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, নতুন করে তেলের দাম বাড়ানো হয়নি। এরপরও যদি কোনো অসাধু চক্র কালোবাজারি বা মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলেও তিনি সতর্ক করে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের পরিবেশ ও কৃষি বাঁচাতে খাল-নদী খনন এবং অবৈধ দখল উচ্ছেদের কোনো বিকল্প নেই। দখলদার যত প্রভাবশালীই হোক না কেন, জলাশয়গুলো দখলমুক্ত করা হবে। এছাড়া তিনি জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে ঝিনাইদহে খাল খনন কর্মসূচিতে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬