ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংক ভেঙে ১৩ লিটার পেট্রোল চুরি

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে বিপুল পরিমাণ পেট্রোল চুরির ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার সোনাপুর চৌরাস্তা এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী বিল্লাল হোসেন রামগঞ্জ উপজেলা যুবদলের একজন সক্রিয় সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন তার মোটরসাইকেলটি সোনাপুর চৌরাস্তা সংলগ্ন চিতোষী সড়কের একটি দোকানের পাশে রেখেছিলেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা সুকৌশলে মোটরসাইকেলের তেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার পেট্রোল নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় তিনি হতবাক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংক ভেঙে ১৩ লিটার পেট্রোল চুরি

আপডেট সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬