ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যা: প্রাণ হারালেন ৯ জন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পিডিএমএর প্রতিবেদন অনুযায়ী, লোরালাই এলাকায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঝোব ও লোরালাইয়ের বিভিন্ন স্থানে ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বজ্রপাত এবং ভবন ধসকেই মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বন্যায় কেবল প্রাণহানিই নয়, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাচ্ছি, ঝোব ও কিলা আবদুল্লাহসহ বিভিন্ন জেলায় অন্তত ১৫০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২৮টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এবং ত্রাণ সহায়তার অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যা: প্রাণ হারালেন ৯ জন

আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬