ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রামে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২

চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ভোররাতে পরিচালিত এই অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ১২ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে আটজনই রোহিঙ্গা নাগরিক।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া বোট থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি একই বোট ব্যবহার করে মালয়েশিয়ায় বড় ধরনের মানব পাচারের পরিকল্পনা করছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোস্ট গার্ড নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

চট্টগ্রামে পাচারকালে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২

আপডেট সময় : ০১:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬