ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফেনীতে আধিপত্যের লড়াই: ছাত্রদল নেতার বসতঘরে আগুন দিল যুবদল কর্মীরা

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উত্তর ফতেহপুর গ্রামে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি সাইফুদ্দিন শিবলুর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে একদল অস্ত্রধারী এই হামলা ও অগ্নিসংযোগ চালায়।

ভুক্তভোগী ও দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক পরিচয়ে একটি চক্র এলাকায় চাঁদাবাজি ও মাটির ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা শিবলুর পরিবারের ওপর ক্ষিপ্ত হয় প্রতিপক্ষ। শুক্রবার সন্ধ্যায় প্রথমে শিবলুর ভাইয়ের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয় এবং পরে তাদের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রসহ পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ। তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠন এই ধরনের কোনো অপরাধের দায় নেবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

ফেনীতে আধিপত্যের লড়াই: ছাত্রদল নেতার বসতঘরে আগুন দিল যুবদল কর্মীরা

আপডেট সময় : ০১:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬