ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হিরন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটটি ড্রামে অবৈধভাবে মজুত করা ডিজেল পাওয়া যায়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

আপডেট সময় : ১২:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬