ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি আগ্রাসন: বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ, চরম মানবিক বিপর্যয়

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত এক মাসে দেশটির প্রায় ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ জানিয়েছেন, লেবাননের প্রতি পাঁচজন নাগরিকের মধ্যে একজন এখন বাস্তুচ্যুত। যুদ্ধের তীব্রতা প্রতিনিয়ত বাড়তে থাকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের অভ্যন্তরে প্রায় ছয় শতাধিক অস্থায়ী আশ্রয়শিবিরে গাদাগাদি করে থাকছেন বাস্তুচ্যুত মানুষেরা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকে দেশ ছাড়ছেন। গত এক মাসে প্রায় ২ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন, যার মধ্যে লেবানিজ নাগরিকদের পাশাপাশি সিরীয় শরণার্থীরাও রয়েছেন। প্রতিদিন গড়ে ৭ হাজার মানুষ লেবানন ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছেন বলে জানা গেছে।

ইউএনএইচসিআর সতর্ক করেছে যে, সংঘাত বন্ধের কোনো লক্ষণ না থাকায় এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে বাস্তুচ্যুত মানুষদের জরুরি খাদ্য, ওষুধ ও আশ্রয়ের জন্য প্রায় ৩০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রয়োজন। লেবাননের জনগণের এই দুঃসময়ে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের প্রাণহানি

লেবাননে ইসরায়েলি আগ্রাসন: বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ, চরম মানবিক বিপর্যয়

আপডেট সময় : ১১:০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬