ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সংগ্রামী নারী চালক টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী: উপহার পেলেন নিজস্ব অটোরিকশা

জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা রাজশাহীর অটোরিকশাচালক টুলি বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের কষ্ট আর দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের মালপাড়া গ্রামে টুলি বেগমের বাড়িতে গিয়ে এই উপহার তুলে দেওয়া হয়।

টুলি বেগম দীর্ঘ চার বছর ধরে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে সংসার চালাচ্ছিলেন। তার অসুস্থ মেয়ে ও নাতির দেখাশোনার ভারও তার কাঁধেই। সন্তানদের অবহেলা আর সামাজিক নানা প্রতিবন্ধকতা মাড়িয়ে তিনি জীবন যুদ্ধে টিকে ছিলেন। নারী চালক হওয়ার কারণে অনেক সময় যাত্রী না পাওয়া বা সামাজিক কটাক্ষ সহ্য করতে হলেও তিনি কখনও হার মানেননি। তার এই সংগ্রামের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী তাকে সহায়তার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, এই সহায়তা তার জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। এখন নিজের অটোরিকশা থাকায় আয়ের পুরো অংশই তিনি পরিবারের জন্য ব্যয় করতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, সমাজের অবহেলিত ও সংগ্রামী মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

সংগ্রামী নারী চালক টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী: উপহার পেলেন নিজস্ব অটোরিকশা

আপডেট সময় : ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬