সুদানের একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলের হোয়াইট নাইল প্রদেশের আল জাবালাইন হাসপাতালে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারস (MSF) শুক্রবার এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির মতে, হাসপাতালে দুটি ড্রোন আঘাত হানে—একটি অপারেশন থিয়েটার এবং অন্যটি মাতৃত্বকালীন ওয়ার্ডে।
MSF-এর দাবি, এই হামলা ‘সম্ভবত’ দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) চালিয়েছে।
সুদানে MSF-এর জরুরি বিভাগের প্রধান এস্পেরাঞ্জা সান্তোস বলেন, ‘এই অগ্রহণযোগ্য হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনই চিকিৎসাকর্মী। তাঁদের মধ্যে কেউ কেউ আগে MSF-এর সঙ্গে কাজ করেছেন।’
তিনি আরও বলেন, ‘শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে এই হামলা হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি, বিশেষ করে আমাদের সাবেক সহকর্মীদের প্রতি, আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
রিপোর্টারের নাম 
























