ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইরান দাবি করেছে যে তারা হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ারথগ মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়।

এর আগে শুক্রবার ইরানের ভূখণ্ডে এফ-১৫ই স্ট্রাইক ঈগল মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। সিবিএস নিউজ সূত্রে জানা যায়, বিধ্বস্ত এফ-১৫ই বিমানের উদ্ধার অভিযানে একটি এ-১০ ওয়ারথগ অংশ নিয়েছিল এবং সেটিও হামলার মুখে পড়ে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএস-এর প্রতিবেদনে উল্লেখিত বিমান একই কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, এফ-১৫ই বিমানের দুই আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান হামলার শিকার হয়। এ সময় এ-১০ যুদ্ধবিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। অন্য পাইলটের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।

এদিকে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, মোটেও না। এটা তো যুদ্ধ।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় : ০৬:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬