ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে সৌদি আরবে ইতালির প্রধানমন্ত্রীর আকস্মিক সফর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই আকস্মিক সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বর্তমানে মেলোনি জেদ্দায় অবস্থান করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার সৌদি আরবে প্রথম সফর। এই সফরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ইতালির প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানানো। পাশাপাশি, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি মূল্যের মোকাবিলায় ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এই সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। মেলোনি মধ্যপ্রাচ্যে দুই দিন অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে সৌদি আরবে ইতালির প্রধানমন্ত্রীর আকস্মিক সফর

আপডেট সময় : ০২:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬