ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যমের দাবি

ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক প্রধান গণমাধ্যম। অজ্ঞাত সূত্রের বরাতে অ্যাক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযান চালিয়ে বিমানটির দুই ক্রুর মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে অপর ক্রুকে উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান এখনো চলছে বলে জানা গেছে।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ভূপাতিত বিমানটি ছিল এফ-১৫ই মডেলের একটি যুদ্ধবিমান, যেখানে একজন পাইলট এবং একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্ব পালন করেন। অন্যদিকে, সিএনএন জানিয়েছে যে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণ করে এটিকে এফ-১৫ যুদ্ধবিমান হিসেবেই ধারণা করা হচ্ছে, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বলেও দাবি করেছিল।

মার্কিন গণমাধ্যমগুলো আরও জানিয়েছে যে, এই ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। খবরে বলা হয়েছে, বিশেষায়িত মার্কিন বাহিনী সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইরানি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টারসহ অন্যান্য উড়োজাহাজকে নিচু দিয়ে উড়তে দেখা গেছে। মার্কিন গণমাধ্যমগুলোর মতে, ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ শুরুর পর ইরানের ভেতরে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যমের দাবি

আপডেট সময় : ০১:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬