ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোট অস্বীকার ফ্যাসিবাদী চরিত্র উন্মোচন করছে: এটিএম আজহারুল

শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য নয়, বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বিদায় জানিয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এই মন্তব্য করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর ভাটারার একটি স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও শুধু গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। মূলত, পতিতদের আদলে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই সরকার অনাকাঙ্ক্ষিতভাবে গণভোট নিয়ে প্রশ্ন তুলছে। তবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতীতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এটিএম আজহার আরও বলেন, জুলাই সনদে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে, যা জুলাই বিপ্লব ও জুলাই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মূলত, সরকার এখন জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। তবে তাদের মনে রাখা উচিত, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়েছে। তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত নির্বাচনে ব্যাপক ভোট বিপ্লবের মাধ্যমে জনআস্থা প্রমাণিত হয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনতার রায়ের প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি। তারপরও জামায়াত এককভাবে ৬৮ আসনে বিজয়ী হয়েছে। ভবিষ্যতে আমরা যদি ভোগের মানসিকতা…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

গণভোট অস্বীকার ফ্যাসিবাদী চরিত্র উন্মোচন করছে: এটিএম আজহারুল

আপডেট সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬