যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়, তবে তা স্পষ্টতই যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। এমনটাই সতর্ক করেছেন হিউম্যান রাইটস ওয়াচের সাবেক প্রধান কেনেথ রথ। বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত রথ আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি ট্রাম্প তার হুমকি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র বা ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালান, তাহলে তা হবে স্পষ্টভাবে যুদ্ধাপরাধ।’
তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলার কোনো যৌক্তিক সামরিক উদ্দেশ্য খুঁজে পাওয়া কঠিন এবং এতে ব্যাপক ও অসামঞ্জস্যপূর্ণ বেসামরিক ক্ষয়ক্ষতি হবে। রথ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পূর্ববর্তী উদাহরণ তুলে ধরে বলেন, ইউক্রেনে একই ধরনের হামলার জন্য ইতোমধ্যে রুশ কমান্ডারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, প্রায় ১০০-র বেশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞও একই ধরনের মতামত দিয়েছেন।
রিপোর্টারের নাম 






















