যুক্তরাষ্ট্র খুব সহজেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে সক্ষম বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই প্রণালী থেকে তেল উত্তোলন করে বিপুল অর্থ আয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আর একটু সময় পেলেই আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিয়ে তেল তুলে নিতে পারি এবং বিপুল অর্থ আয় করতে পারব।’ তিনি আরও উল্লেখ করেন, এটি পুরো বিশ্বের জন্য তেলের এক বিশাল উৎস হতে পারে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যা দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। সম্প্রতি ইরান মার্কিন-ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এই প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে।
রিপোর্টারের নাম 






















