ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: পাইলট উদ্ধারের অভিযান ব্যর্থ দাবি তেহরানের

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তার পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম গণমাধ্যমে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে এই দাবি করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে পাইলটের অবস্থা এখনো স্পষ্ট নয়। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, এই উদ্ধার অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই প্রচেষ্টা সফল হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আলজাজিরা জানিয়েছে, ইরানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, এর আগে মার্চ মাসে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: পাইলট উদ্ধারের অভিযান ব্যর্থ দাবি তেহরানের

আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬