ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘জুলাই সনদ’ বাতিল হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দিলেন ড. হেলাল

‘জুলাই সনদ’ বাতিল করে দেশে নব্য ফ্যাসিবাদের আগমন ঘটলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

শুক্রবার জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ড. হেলাল উদ্দিন বলেন, সরকারের উদ্দেশ্য খারাপ বলেই তারা জুলাই অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের ১০ অধ্যাদেশ বাতিলের পথে হাঁটছে। তিনি অভিযোগ করেন, যেভাবে আওয়ামী লীগের শরিক দলের নেতারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, একইভাবে বিএনপির শরিক দলের কয়েকজন নেতাও একই ভূমিকা পালন করছেন। তারা সরকার ও দেশের মঙ্গল চান না, বরং সরকারকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে চান।

সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে সরকারের যেকোনো কার্যক্রমে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তিনি জামায়াতকে কেবল সংসদের বিরোধীদল নয়, বরং একটি দায়িত্বশীল, আদর্শিক ও দেশপ্রেমিক সংগঠন হিসেবে উল্লেখ করেন।

ঢাকা শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন, এস এম আজিম উদ্দিন, নাহিদ জামাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।

এদিকে, জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় ক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, জামায়াতে ইসলামী যুব সমাজের জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি নাগরিককে জনশক্তিতে রূপান্তর করতে কাজ করছে। ঢাকা-৫ সংসদীয় এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত করতে তিনি স্থানীয় সকল সামাজিক সংগঠন ও ক্লাবের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

‘জুলাই সনদ’ বাতিল হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দিলেন ড. হেলাল

আপডেট সময় : ০৭:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬