ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নব্য জেএমবি সন্দেহে হবিগঞ্জে এক শিশু সিটিটিসি’র হেফাজতে

নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিটিটিসি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটিটিসি’র একটি দল তাকে হেফাজতে নেয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, হেফাজতে নেওয়া এই শিশুর শেরে বাংলা নগর থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান ও রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে যোগাযোগ ছিল। সিটিটিসি আরও জানিয়েছে, এই শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে দাওলাতুল ইসলাম (আইএস)-এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত এবং বোমা তৈরির পিডিএফ ফাইল বিতরণ করত। এছাড়া, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিধি অনুযায়ী, হেফাজতে নেওয়া শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা চালানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

নব্য জেএমবি সন্দেহে হবিগঞ্জে এক শিশু সিটিটিসি’র হেফাজতে

আপডেট সময় : ০৭:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬