ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: ইসলামী আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশে স্বৈরতন্ত্রের স্থায়ী অবসান ঘটানো। এই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের মধ্যে থাকা স্বৈরতন্ত্রের সুযোগগুলো বিলোপ করতে এবং ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত গণ-অভ্যুত্থানের পথ ধরে ক্ষমতায় আসা বিএনপির কাছে প্রত্যাশা ছিল, তারা এই অধ্যাদেশগুলো সংসদে অনুমোদন করিয়ে নেবে। কিন্তু বিএনপি জনগণের রক্তের সঙ্গে বেঈমানি করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হতে পারে এমন সব অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব করেছে। এর মাধ্যমে বিএনপিও পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের পদাঙ্ক অনুসরণ করছে বলে তিনি মনে করেন।

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা এবং বিচার বিভাগের স্বাধীনতা কার্যকর করার জন্য জারি করা অধ্যাদেশগুলো বিএনপি অনুমোদনের জন্য সংসদে না তুলে পদ্ধতিগতভাবে বাতিল করে দিচ্ছে অথবা সরাসরি বাতিলের প্রস্তাব করছে। এমনকি গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশও করা হচ্ছে, যা বিএনপির প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল।

গাজী আতাউর রহমান বলেন, বিএনপি নিজেও যেহেতু স্বৈরতন্ত্রের নিপীড়নের শিকার হয়েছিল, তাই আমরা সরকারকে আবারও অনুরোধ করব, জনতার রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে জারি করা অধ্যাদেশগুলো অনুমোদনের ব্যবস্থা করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: ইসলামী আন্দোলন

আপডেট সময় : ০৭:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬