ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, ছবি প্রকাশ

ইরানের কেন্দ্রীয় অঞ্চলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে তেহরান। এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে দেশটির একটি আধা-সরকারি সংবাদ সংস্থা।

প্রকাশিত ছবিতে ভূপাতিত বিমানটির গায়ে থাকা চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের অন্তর্ভুক্ত। এর আগে বিমানটি এফ-৩৫ হতে পারে বলে যে দাবি করা হয়েছিল, নতুন প্রতিবেদনে সে বিষয়ে আর কিছু উল্লেখ করা হয়নি।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ এয়ার বেসে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। দাবি করা হয়, এই স্কোয়াড্রনকে ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য সেন্টকম অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, মার্কিন ইউরোপীয় কমান্ড বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধবিমান যেমন এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ পরিচালনা করে থাকে। এই ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, ছবি প্রকাশ

আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬