ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদ প্রতিয়মান’: জামায়াত আমির

ফ্যাসিবাদ একটি সংক্রামক রোগ, যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিয়মান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত জামায়াতসহ ১১ দলের সংগ্রাম চলবে। জুলুমের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

গত শুক্রবার (৩ এপ্রিল) কেরানিগঞ্জে এক দায়িত্বশীল সমাবেশে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে তার ইস্পাতকঠিন জবাব দেওয়া হবে।

দেশে জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে তিনি সরকারের সমালোচন করে বলেন, সরকারের বক্তব্যে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে, অথচ বাস্তবে সংকট বিদ্যমান।

এছাড়া, স্কুল বন্ধ করে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার সিদ্ধান্তকে সরকারের নির্বুদ্ধিতার পরিচয় বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

‘বর্তমান সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদ প্রতিয়মান’: জামায়াত আমির

আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬