ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা: জাভেদ জারিফ

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তেহরানের বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফরেন অ্যাফেয়ার্স’ পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে তিনি এমন মন্তব্য করেন। প্রবন্ধে তিনি ইরানকে এমন একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন, যা এই যুদ্ধের অবসান ঘটাবে এবং পরবর্তী সংঘাতও প্রতিরোধ করবে।

বেশ কয়েক বছর ধরে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে ইরানের আলোচনার প্রধান মুখ ছিলেন জারিফ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তেহরানের জন্য সুবিধাজনক শর্তে যুদ্ধ শেষ করার একটি রূপরেখা তুলে ধরেছেন। তার দেওয়া রূপরেখার মূল বিষয়গুলো তুলে ধরা হলো: সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের উচিত তার পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া। তার মতে, এটি এমন একটি চুক্তি, যা ওয়াশিংটন আগে মেনে হয়তো নিত না, কিন্তু এখন নিতে পারে।

ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তিতে সম্মত হতে প্রস্তুত থাকা, যেখানে উভয় দেশ ভবিষ্যতে একে অপরের ওপর হামলা না করার অঙ্গীকার করবে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের প্রস্তাব দিতে পারে, যা মার্কিন ও ইরানি উভয় জনগণের জন্যই লাভজনক হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি-রোনালদো নন, অলিভার কানের চোখে ফুটবল ইতিহাসের সেরা ‘ফেনোমেনন’

ইরানের উচিত বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা: জাভেদ জারিফ

আপডেট সময় : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬