আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে ইরানের বেসামরিক অবকাঠামোতে মার্কিন-ইসরাইলি হামলার ঘটনাকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের অবশিষ্ট স্থাপনাগুলোর ওপর আরও বড় ধরনের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনো ইরানের যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করিনি, এবং এরপর সেতু ও বিদ্যুৎকেন্দ্রের মতো স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে।’
আন্তর্জাতিক আইন অনুযায়ী, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং অন্যান্য বেসামরিক স্থাপনার ওপর হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে যেসব গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, তা কেবল মানবিক সংকটই বাড়ায় না, বরং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবেও বিবেচিত হয়।
রিপোর্টারের নাম 























