ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের এমবিই সম্মানে ভূষিত

সমাজসেবা ও দাতব্য কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এমবিই (MBE) সম্মানে ভূষিত হতে যাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা, সাহিত্যিক ও পেশাদার অ্যাকাউন্টেন্ট আবু তাহের। আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লস তাঁর রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই সম্মান প্রদান করবেন। ইতিমধ্যেই এমবিই হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে।

আবু তাহেরের পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে। তাঁর বাবা মরহুম মক্তার আলী এবং মা মরহুমা মাছুমা খাতুন। পেশাগত জীবনে একজন সফল অ্যাকাউন্টেন্ট হওয়ার পাশাপাশি তিনি সাংস্কৃতিক ও মানবিক কাজেও রেখেছেন এক অনুকরণীয় অবদান।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ছিল আবু তাহেরের। ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন, যা পরবর্তীতে তাঁর সাহিত্যিক যাত্রার ভিত্তি রচনা করে। ছড়া, কবিতা, প্রবন্ধ ও নাটক রচনায় সমান দক্ষতার অধিকারী এই লেখকের সৃষ্টিকর্মে প্রবাসজীবন, মানবতা, সমাজসচেতনতা এবং সাংস্কৃতিক পরিচয়ের গভীর প্রতিফলন দেখা যায়। তাঁর প্রকাশিত বই ও প্রচারিত নাটকের সংখ্যা দশের অধিক।

যুক্তরাজ্যে নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রাণিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে তাঁর অবদান উল্লেখযোগ্য।

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজ, সাংস্কৃতিক নেতৃত্ব এবং মানবিক উদ্যোগের মাধ্যমে আবু তাহের সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই কর্মযজ্ঞ লন্ডনের বৈচিত্র্যময় কমিউনিটি এবং বাংলাদেশেও সমানভাবে প্রশংসিত ও সম্মানিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের এমবিই সম্মানে ভূষিত

আপডেট সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬