ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লেবাননে সাংবাদিক হত্যায় ইসরাইলের নিন্দা, জাতিসংঘের তদন্তের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লেবাননে তিনজন সাংবাদিকের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ বিশেষজ্ঞরা এই ঘটনার স্বাধীন ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন। তারা ইসরাইলি বাহিনীর এই কাজকে ‘সাংবাদিকতা স্বাধীনতার ওপর আরেকটি নৃশংস হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী ইরিন খান, মরিস টিডবাল-বিনজ এবং বেন সাওল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সশস্ত্র সংঘাতের সময় পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকরা সাধারণ নাগরিক। তাদের লক্ষ্যবস্তু করা বা আক্রমণের শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন না, তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে এক টার্গেটেড হামলায় আল মায়াদিন চ্যানেলের সাংবাদিক ফাতিমা ফতুনি, তার ভাই ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টিভির আলী শোয়েবকে হত্যা করে। আল মায়াদিন ও আল-মানার হেজবুল্লাহ-সমর্থিত গণমাধ্যম। ইসরাইল আল-মানার টিভির আলী শোয়েবকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে অভিযুক্ত করলেও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

লেবাননে সাংবাদিক হত্যায় ইসরাইলের নিন্দা, জাতিসংঘের তদন্তের আহ্বান

আপডেট সময় : ০৫:০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬