ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আফ্রিকার খাদ্য সংকট মোকাবিলায় হরমুজ প্রণালীতে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশগুলোতে সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে হরমুজ প্রণালী দিয়ে সার ও অন্যান্য জরুরি পণ্য পরিবহনের জন্য একটি ‘মানবিক করিডোর’ স্থাপনের আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। সম্প্রতি ইরানের বিষয়ে আয়োজিত এক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে তিনি এই জরুরি প্রস্তাব উত্থাপন করেন।

রোম থেকে এএফপি’র খবরে জানানো হয়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে সার ও অন্যান্য মানবিক পণ্য নিরবচ্ছিন্নভাবে পরিবহন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নেদারল্যান্ডসের মন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-মন্ত্রীর সঙ্গে জাতিসংঘকে সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব একটি ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তার মতে, এই পদক্ষেপ আফ্রিকার দেশগুলোতে নতুন করে খাদ্য সংকট দেখা দেওয়া প্রতিরোধে অপরিহার্য ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে কোটি টাকার সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে কর্মকর্তারা

আফ্রিকার খাদ্য সংকট মোকাবিলায় হরমুজ প্রণালীতে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির

আপডেট সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬