ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাউবি শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু তালেব। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করবে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. মো. জাকির হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণামুখী ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

বাউবি শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব

আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬