ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘কথা ও কাজে মিল নেই’: এবি পার্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অভিযোগ করেছে যে, জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির কথা ও কাজে মিল নেই। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ দাবি করেন।

ছাত্র-জনতার বিপ্লবের অর্জন ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা এবং ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে দলের পক্ষ থেকে বিকেলে পল্টনের বিজয়-৭১ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। তিনি বলেন, সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা হতাশাজনক। তিনি আরও বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটতো তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধারা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হলে, এর সূত্র ধরে যদি আবার কখনও আওয়ামীলীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. ইউনুস, নাহিদ ইসলামসহ সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ‍্যাসিবাদি আওয়ামীলীগের কণ্ঠে সুর মেলানোর শামিল।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ঠিকানা হচ্ছে রাজপথ। রাজপথই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা হয় তবে আমাদেরকে রাজপথই বেছে নিতে হবে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও আনাসসহ ৬ বছরের শিশু শহীদ রিয়া গোপকে ভুলতে পারব না। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা রক্ষা করবই করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘কথা ও কাজে মিল নেই’: এবি পার্টি

আপডেট সময় : ১০:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬