ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনায় তাদের হামলাকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, সপ্তাহের শেষে মার্কিন হামলার জবাবে তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ইস্পাত কারখানা এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালিয়েছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আরও জানিয়েছে, এই হামলাগুলো প্রকৃতপক্ষে একটি হুঁশিয়ারি। যদি ইরানের শিল্পখাতে পুনরায় হামলা করা হয়, তাহলে পরবর্তী জবাব হবে আরও কঠোর ও বিস্তৃত। সেক্ষেত্রে দখলদার শক্তির মূল অবকাঠামো এবং এই অঞ্চলে মার্কিন অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে তারা সতর্ক করেছে।
যুদ্ধ শুরুর পর থেকেই আইআরজিসি একাধিকবার এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বা মালিকানাধীন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে। এই সাম্প্রতিক হামলা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
রিপোর্টারের নাম 























