ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক ছাত্রদল নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুশফিকুল হাসান মাসুম। তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বরিশাল জেলা বিএনপির একজন সদস্য। বুধবার বিকেলে প্রশাসক শিরীন তাকে এই পদে নিয়োগ দেন।

মুশফিকুল হাসান মাসুম বিগত ১৭ বছর ধরে সরকার বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। ছাত্র রাজনীতিতে প্রবেশ করার পর থেকেই তিনি বিসিসির বর্তমান প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের অনুসারী হিসেবে পরিচিত। শিরীনের পাশে থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।

মুশফিকুল হাসান মাসুমকে বিসিসির প্রশাসকের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এই নিয়োগ স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৬:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬