ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াত জোটের বিক্ষোভ সমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।

এর আগে গত বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত। সংসদ অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ এনে বুধবার বিকেল পৌনে ৬টায় বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, তারা প্রতিকার চেয়েছিলেন। এটি কোনো দলের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়, বরং নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দল সবাই যে বিষয়ে একমত হয়েছিল এবং এর পক্ষে প্রচারণাও চালিয়েছিল, সেটির প্রতিফলন ঘটেনি। দেশবাসীর রায়ের অবমূল্যায়ন মেনে না নেওয়ার প্রতিবাদে তারা ওয়াকআউট করছেন। এসময় স্পিকার তাদের আরও আলোচনার সুযোগ দেওয়ার কথা বললেও বিরোধী দল তাদের অবস্থানে অনড় থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় জামায়াত জোটের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬