ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি, ইরানের ‘চরম ও ধ্বংসাত্মক’ হামলার হুমকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘চরম, বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলার মাধ্যমে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে এই হুমকি দিয়েছেন।

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে অসম্পূর্ণ তথ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে ইরানি সামরিক মুখপাত্র বলেন, ইরানের অস্ত্রের ভান্ডার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে—এই ধারণা ভুল। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তাদের শুরু করা আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে’ এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চৌগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, বরাদ্দ ২৪ কোটি টাকা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি, ইরানের ‘চরম ও ধ্বংসাত্মক’ হামলার হুমকি

আপডেট সময় : ০২:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬