ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কৌশলগতভাবে ব্যর্থ: ৮০টি থিংক ট্যাংকের বিশ্লেষণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিশ্বের ৮০টি শীর্ষস্থানীয় থিংক ট্যাংক। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি সামনে আনা হয়েছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল এগিয়ে থাকলেও তারা কেবল ‘ট্যাকটিক্যাল’ বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে ইরানের রাজনৈতিক ব্যবস্থার পতন বা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার মতো বড় কোনো লক্ষ্য অর্জনে তারা সফল হতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সামরিকভাবে তা পুনরুদ্ধারে পশ্চিমা জোটের অক্ষমতাকে বড় ধরনের কৌশলগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধটি এখন দীর্ঘমেয়াদী ‘ক্ষয়যুদ্ধে’ রূপ নিয়েছে, যা মূলত ইরানের পক্ষেই কাজ করছে। ব্রুকিংস ইনস্টিটিউট, ছাথাম হাউস এবং র‍্যান্ড করপোরেশনের মতো প্রভাবশালী থিংক ট্যাংকগুলোর মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে এখন কেবল সম্মানজনক প্রস্থান অথবা কোনো বিজয় ছাড়াই সংঘাতের ইতি টানার বিকল্প খোলা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কৌশলগতভাবে ব্যর্থ: ৮০টি থিংক ট্যাংকের বিশ্লেষণ

আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬