হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে এই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, লাইনচ্যুত হওয়া পাঁচটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় কিছু মানুষ মাটি থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে দেখা গেছে। তবে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 



















