ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার ঘটনা: খুলশী থানার ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।

খুলশী থানার ওসির পরিবর্তে বাকলিয়া থানার ওসিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার আচরণ’ করার অভিযোগে খুলশী থানার এসআই মো. শফিকুল ইসলাম ভুঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে, ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

গত শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জাতীয় দলের এই ক্রিকেটারকে পুলিশ মারধর করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ ওঠে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণ বিস্তার: ফিলিস্তিনিদের উচ্ছেদ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার ঘটনা: খুলশী থানার ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৩:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬