ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে ৮৬ ও ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানোর হাতছানি বাংলাদেশের সামনে।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে নাথান অ্যালিসের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন মিরাজ, যার ফলে তাকে হাসপাতালেও যেতে হয়। শেষ ম্যাচের আগে সুস্থ অনুভব করলেও, তিনি খেলতে পারবেন কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরুর আগে। মিরাজ খেলতে না পারলে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দলকে।

এদিকে, বাংলাদেশ স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে, যিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা রাখেন। সিরিজ জয় নিশ্চিত হলেও, স্বাগতিকরা শেষ ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে আগ্রহী।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওপেনার সৌম্য সরকার বলেন, “৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে তা আরও বড় অর্জন হবে। এটিই আমাদের লক্ষ্য। আমরা ইতিবাচক ক্রিকেট খেলব।” তিনি আরও জানান, ভালো উইকেটে বাংলাদেশের সাফল্য লাভের পেছনে পেসারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যাদের সামনে অজি ব্যাটাররা দাঁড়াতে পারছেন না। তাসকিন, মোস্তাফিজ এবং নাহিদ রানার মতো পেসাররা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। সৌম্যর মতে, বাংলাদেশের পেস বোলিং ইউনিট যেকোনো কন্ডিশনে বিশ্বের অন্যতম সেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক সইয়ের দ্বারপ্রান্তে

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

আপডেট সময় : ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬