ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইরান চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ, ট্রাম্পের শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ শরিফের একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্প। ওই পোস্টে শরিফ জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং বর্তমান অগ্রগতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তিনি জানান, চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তির বাস্তবায়ন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনায় সম্পৃক্ত থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে শরিফ বলেন, সম্ভাব্য এই সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশ্বাস করেন, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপন বৈঠকে ইসরায়েলকে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করলেন ইইউ’র কাজা কালাস

ইরান চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ, ট্রাম্পের শেয়ার

আপডেট সময় : ০৬:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬