ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে ডাবলু (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের কালিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযান চলাকালে অভিযুক্ত যুবকের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক ওই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানের সময় ভাঙ্গুড়া থানার এসআই এরশাদ আলী উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপন বৈঠকে ইসরায়েলকে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করলেন ইইউ’র কাজা কালাস

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬