ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সকল মার্চেন্ট পেমেন্টে বাংলা কিউআর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দেশের সকল ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে সকল মার্চেন্ট পেমেন্টে প্রচলিত নিজস্ব কিউআর কোড বাতিল করে ‘বাংলা কিউআর’ চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, একটি সমন্বিত, নিরাপদ, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘বাংলা কিউআর’ চালু হলে বিভিন্ন পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন আরও সহজ হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সকল তফসিলি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও-কে নির্ধারিত প্রযুক্তিগত মান অনুসরণ করে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি, মার্চেন্ট ও গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, ‘বাংলা কিউআর’ বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রযুক্তিগত মান ও আন্তঃসংযোগিতা নিশ্চিত করতে হবে। মার্চেন্ট পয়েন্টগুলোতে ‘বাংলা কিউআর’ দৃশ্যমানভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। কোনো মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ ব্যতীত ক্যাশ আউট কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্ট মার্চেন্টের ‘বাংলা কিউআর’ বাতিল করা হবে। এই নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

সকল মার্চেন্ট পেমেন্টে বাংলা কিউআর: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬