ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাপাহারে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি

নওগাঁর সাপাহারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে পদ্মা, মেঘনা ও যমুনা ফিলিং স্টেশনগুলোতে পুলিশ ও উপজেলা প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। গত শনিবার থেকে এই তৎপরতা জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে জ্বালানি তেল ভারতে পাচার হতে না পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমেনা রিয়াজ সাংবাদিকদের জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত করছে এবং বেশি দামে বিক্রির আশায় সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে। এই কারণে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায়ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ইউএনও আরও জানান, সংকটকালীন এই মুহূর্তে নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে মাঠ পর্যায়ে কাজে লাগানো হয়েছে। অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

সাপাহারে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি

আপডেট সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬