ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের বেহাল দশা: ক্রীড়াপ্রতিমন্ত্রীর তীব্র অসন্তোষ, দ্রুত সংস্কারের নির্দেশ

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের মেগা দুর্নীতির কারণেই স্টেডিয়ামটির এই করুণ দশা হয়েছে এবং অবিলম্বে এর সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) মাঠ পরিদর্শনের পর প্রতিমন্ত্রী জানান, এই স্টেডিয়ামেই আগামী ৩০ এপ্রিল দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার ফলস্বরূপ আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই বেহাল অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।” তিনি অবিলম্বে স্টেডিয়াম সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে নির্বাচিতদের সরকার বিশেষ ক্রীড়া বৃত্তি প্রদান করবে। এছাড়া, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন তিনি।

খেলোয়াড়দের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে আমিনুল হক বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২৯ জন এই সুবিধার আওতায় এসেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই ভাতার আওতায় আসবেন। এর আগে, প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

সিলেট জেলা স্টেডিয়ামের বেহাল দশা: ক্রীড়াপ্রতিমন্ত্রীর তীব্র অসন্তোষ, দ্রুত সংস্কারের নির্দেশ

আপডেট সময় : ০৯:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬