ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্ন: যাত্রীদের ভোগান্তি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার সকাল ৬টায় এই ঘটনা ঘটে, যার ফলে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থেমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

জানা গেছে, বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার সময় গার্ড ব্রেক সংবলিত বগিটি মূল ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত ছিল। এই ঘটনায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাতে বিলম্ব হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিচ্ছিন্ন হওয়া বগিগুলো পুনরায় ইঞ্জিনের সাথে সংযোগ করা হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন জানান, ট্রেনটি স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরই গুণবতীর মাঝে দুই ভাগ হয়ে যায়। তবে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

কুমিল্লায় ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্ন: যাত্রীদের ভোগান্তি

আপডেট সময় : ০৯:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬