ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাগেরহাট-২ আসনের নির্বাচনী নথি চেয়ে হাইকোর্টের নির্দেশ

ভোট গণনায় কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ও নির্বাচনী নথি নির্বাচন কমিশনে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করেছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ভোট গণনার ফল চ্যালেঞ্জ করে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের মামলা শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাগেরহাট-২ আসনের নির্বাচনী নথি চেয়ে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৯:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬