ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর ফলে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন। তবে, এদিন আসামিকে জামিন শুনানির জন্য আদালতে হাজির করা হয়নি।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার আদেশ বহাল রাখা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। ভুক্তভোগী মো. ইমরান বাড়ি ফেরার পথে আন্দোলনে অংশ নিলে আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২৫ এপ্রিল গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কিছু শিক্ষার্থী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হয়।

এরপর গত সোমবার (৩০ মার্চ) এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬