ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান গ্রেফতার, রাজনৈতিক অস্থিরতার অভিযোগ

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান এবং ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত শেখকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আরাফাত শেখ ভাঙ্গা থানা ভাঙচুর, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে নিক্সন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী পোস্ট দিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি এবং বর্তমান এমপি শহিদুল ইসলাম খান বাবুলকে জড়িয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা থেকে গ্রেফতার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি কিনতে ১৫ কোটি রুপির প্রস্তাব, বিজেপির বিরুদ্ধে সঞ্জয় রাউতের বিস্ফোরক অভিযোগ

নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান গ্রেফতার, রাজনৈতিক অস্থিরতার অভিযোগ

আপডেট সময় : ১২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬