সারা বিশ্বে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হলেও ইসরাইলি সেনাবাহিনী লেবাননে তাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ পেলেই ইসরাইলি সেনাবাহিনী ‘লেবাননে দীর্ঘ সময় থাকার জন্য প্রস্তুত’। সূত্রগুলো আরও জানিয়েছে যে, শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরান চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হলেও, সেনাবাহিনী লেবাননের যেকোনো পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে।
প্রতিবেদন অনুসারে, উত্তর ইসরাইলের দিকে গোলাগুলির পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এই খবর এমন সময়ে প্রকাশিত হলো যখন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া সমঝোতা স্মারকে লেবাননসহ পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বন্ধ করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে। এর আগে মঙ্গলবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন যে, লেবাননে যুদ্ধের অবসান ঘটানো ওয়াশিংটনের সঙ্গে চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এতে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারও অন্তর্ভুক্ত থাকবে।
রিপোর্টারের নাম 





















