প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। বুধবার সকাল সোয়া ১০টায় তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























