জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার আজ থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দিয়েছে।
গত ৯ জুন এই মামলার বিচার শুরু হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। এর আগে ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তারা আওয়ামী লীগ সরকার এবং ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারে এবং কারফিউ জারির প্ররোচনা দিয়ে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনরত নিরস্ত্র নাগরিকদের হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 






















