প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সকাল সাড়ে ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সকাল সোয়া ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন। পরবর্তীতে, দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
আজ বিকেল পৌনে ৫টায় দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
























