ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন: দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন পশ্চিমবঙ্গ সফর ও আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতার রেড রোডে যোগ দিবসের আয়োজনের অনুমতি দেওয়া হলেও ঈদের নামাজের জন্য একই স্থান ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে একটি বড় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে ১৪ জুন রাত থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সেখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে।

এ পরিস্থিতিতে কয়েকজন মুসলিম ধর্মীয় নেতা ও ইমাম প্রশ্ন তুলেছেন, সম্প্রতি ঈদের নামাজ রেড রোডে আয়োজনের অনুমতি না দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তর করা হলেও যোগ দিবসের অনুষ্ঠান কেন একই স্থানে আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সড়ক বন্ধ রাখা স্বাভাবিক বিষয়। তিনি দাবি করেন, যানজট কমানোর বিষয় বিবেচনায় নিয়েই রেড রোডকে কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে।

তবে ঈদের নামাজের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য রাস্তা বন্ধ রাখা যেতে পারে। একই সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ করে বাংলাদেশ ও পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার মন্তব্য করেন, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন মহল তার এ বক্তব্যকে উসকানিমূলক ও বিভাজন সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

পুশ-ইনের নতুন রুট কি ময়মনসিংহ-শেরপুর সীমান্ত?

বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন: দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক

আপডেট সময় : ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬